No attributes available.
প্রধান উপাদান:
মেনোবেরি ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে আছে চেস্ট বেরি ২০ মি.গ্রা. স্ট্যান্ডডাইজড নির্যাস।
বিবরণ:
চেস্ট বেরি (ভিট্যাক্স অ্যাগনুস ক্যাসটাস) পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পশ্চিম ইউরোপের একটি উদ্ভিদ। চেস্ট বেরির কেন্দ্রীয় ডোপামিনারজিক কার্যকারিতার কারণে এটি সাধারণত স্ত্রীরোগ সংক্রান্ত ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ইউরোপে স্ত্রীরোগ সংক্রান্ত বিভিন্ন ব্যাধি যেমন প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, স্তনে ব্যথা, অনিয়মিত মাসিক এবং জরায়ুর অস্বাভাবিক রক্তপাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চেস্ট বেরির প্রধান কার্যকরী উপাদানের মধ্যে রয়েছে ইরিডয়েড গ্লাইকোসাইডস যেমন অ্যাগনুসাইড ও অ্যাকুবিন এবং ফ্ল্যাভোনয়েডস যেমন ক্যাসটিসিন। চেস্ট বেরি কর্পাস লুটিয়াম হরমোন এফেক্টের মাধ্যমে ইস্ট্রোজেনের মাত্রা হ্রাস করে এবং প্রজেস্টেরনের মাত্রা বাড়িয়ে হরমোনাল প্রভাবক হিসাবে কাজ করে। পিটুইটারি গ্রন্থির উপর চেস্ট বেরির প্রধান কার্যকারিতা পরিলক্ষিত হয়। যার কারণে এটি ফলিকল স্টিমুলেটিং হরমোনের নিঃসরণ হ্রাস করে, লুটেনাইজিং হরমোনের নিঃসরণ বৃদ্ধি করে এবং ডোপামিন অ্যান্টাগনিস্টিক ক্রিয়ার মাধ্যমে পিটুইটারি গ্রন্থি হতে প্রোল্যাকটিন হরমোনের নিঃসরণ হ্রাস করে। এছাড়াও এটি ফাইব্রোসস্টিক স্তন, অপ্রতুল স্তনদুগ্ধ নিঃসরণ, কর্পাস লুটিয়ামের ঘাটতি, প্রজেস্টেরন হরমোনের স্বল্পতার কারণ জনিত অকাল গর্ভপাত এবং ব্রণ এর চিকিৎসায় ব্যবহৃত হয়।
নির্দেশনা ও ব্যবহার:
মেনোবেরি ২০ মিগ্রা ক্যাপসুল যে সকল রোগের চিকিৎসায় ও প্রতিরোধে নির্দেশিত-
মাত্রা ও সেবনবিধি:
প্রতিদিন ১-২ টি ক্যাপসুল পানির সাথে সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।
সেবনের স্থিতিকাল:
সেবনের স্থিতিকাল কমপক্ষে ৩ মাস এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটির পুনরাবৃত্ত গ্রহণ নির্দেশিত।
পার্শ্বপ্রতিক্রিয়া:
নির্দেশিত মাত্রায় চেস্ট বেরি শরীরের জন্য সহনশীল। শুধুমাত্র ১-২% রোগীদের ক্ষেত্রে কদাচিৎ পার্শ্বপ্রতিক্রিয়া যেমন- বমিবমি ভাব, মাথাব্যথা, চুল পড়া, দুর্বলতা, উৎকন্ঠা, ট্যাকিকার্ডিয়া এবং মাসিককালীন মাত্রাধিক রক্তপ্রবাহ পরিলক্ষিত হতে পারে।
প্রতিনির্দেশনা:
যে সকল রোগীদের চেস্ট বেরি এর প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:
গর্ভাবস্থায় ব্যবহার নির্দেশিত নয়। স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কিত কোন সীমাবদ্ধতা জানা যায়নি।
অন্য ওষুধের সাথে ক্রিয়া:
অন্য ওষুধের সাথে সহ-ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারে কোন তথ্য জানা যায়নি।
সংরক্ষণ:
৩০ তাপমাত্রায় ও শুষ্ক স্থানে সংরক্ষন করুন। সকল ঔষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
সরবরাহ:
মেনোবেরি ক্যাপসুল: প্রতিটি বাক্সে রয়েছে ২ x ১৫টি ক্যাপসুল অ্যালু-অ্যালু ব্লিস্টার স্ট্রিপ।