লিভার বা যকৃত মানব দেহের সর্ববৃহৎ এবং গুরুত্বপূর্ন গ্রন্থি। লিভার পিত্তরস তৈয়ার করে এবং একইসাথে রোগপ্রতিরোধ, মেটাবোলিজম, চর্বিজাতীয় খাদ্য হজমসহ আরও নানাবিধ কাজে সাহায্য করে। যেমন- বিপাক বা মেটাবোলিজমে সাহায্য করে , শরীরে তাপ ও শক্তি উৎপাদন করে, রোগ প্রতিরোধের জন্য এন্টিবডি তৈয়ার করে, ভিটামিন- এ ও ডি সঞ্চয় করে, প্রোটিন জাতীয় খাবার থেকে এ্যমোনিয়া,ইউরিয়া ও ইউরিক এসিড পৃথক করে, পিত্তরস উৎপাদনের দ্বারা চর্বি জাতীয় খাবার হজমে সাহায্য করে, গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরের মাধ্যমে তা লিভারে জমা রাখে, ঔষধ ও খাবারের বিষক্রিয়া নষ্টকরে, রক্ত উৎপাদনেও সাহায্য করে।