No attributes available.
মূল উপাদান: লেক্সাজেল প্লাস স্যাচেট: প্রতি স্যাচেটে (একক মাত্রা) রয়েছে ইসবগুলের ভুসি (প্ল্যান্টাগো ওভাটা) পাউডার ৩.৫ গ্রাম, সোনাপাতা (সেনা) পাউডার ১.৮৮ গ্রাম, এবং অন্যান্য উপাদান।
বর্ণনা: লেক্সাজেল প্লাস পাউডারে সিলিয়াম বা ইসবগুলের ভূসির পাউডার (প্ল্যান্টাগো ওভাটা) এবং সেনা নির্যাস (ক্যাসসিকা অ্যানগুসটিফোলিয়া) এর উপস্থিতির কারণে কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় বিশেষভাবে কার্যকারী। লেক্সাজেল প্লাস এফারভেসেন্ট পাউডার পানির সংমিশ্রণে কমলা রঙের ঘন আঁশযুক্ত পানীয় তৈরি করে। সিলিয়ামে রয়েছে মিউসিলেজ যা বাল্ক-ফরমিং ল্যাক্সাটিভ হিসেবে কাজ করে এবং সেনা নির্যাসে সেনোসাইড বি হিসেবে রয়েছে হাইড্রোক্সিঅ্যানথ্রাসিন গ্লাইকোসাইড যা স্টিমুলান্ট ল্যাক্সাটিভ হিসেবে কাজ করে কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা নিরাময় করে। এই বিশেষ প্রস্তুতিটি অন্ত্রের বিচলন এবং পানির শোষণ বাড়িয়ে দেয়ার মাধ্যমে অন্ত্রের কার্যকারিতা নিয়মিত করে বৃদ্ধি করে। লেক্সাজেল প্লাস সহজে বিচলনযোগ্য নরম মল তৈরি করে অর্শ বা পাইলস, রেক্টাল সার্জারী এবং কোলন ক্যান্সার এর রোগীদের ক্ষেত্রে ব্যাথা নিরাময় করতে সাহায্য করে। এটি পাকস্থলী ও অন্ত্রের মিউকাস এর পিচ্ছিলতা আরো বাড়িয়ে দিয়ে, যা পেটের পীড়া ও আলসার নিরাময়ে সাহায্য করে। লেক্সাজেল প্লাস রক্তে কোলেস্টেরল (ক্ষতিকর চর্বি) ও গ্লুকোজের মাত্রা হ্রাস করে।
লেক্সাজেল প্লাস এর স্বতন্ত্র বৈশিষ্ট্যসমূহ: লেক্সাজেল প্লাস ক্ষুদ্র আকৃতির দানাযুক্ত সিলিয়াম ফাইবার ও সেনোসাইড বি এর একটি প্রস্তুতি যা পানির সংমিশ্রনে অধিক ফেঁপে ওঠে ঘন পি- তৈরির মাধ্যমে মলের পরিমাণ বৃদ্ধি করে।
নির্দেশনা:
২৪ ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যায় এবং ২-৩ দিনের মধ্যে সম্পূর্ণ ফলাফল পাওয়া যায়।
মাত্রা ও সেবনবিধি: দৈনিক ১টি স্যাচেট ১-২ বার ১ গ্লাস পানির সাথে মিশিয়ে সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্বপ্রতিক্রিয়া: কদাচিৎ এলার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। দীর্ঘকাল ব্যবহারের কারনে ইলেক্ট্রোলাইটের (বিশেষভাবে পটাসিয়াম) এর স্বল্পতা হতে পারে যা ঔষধের ব্যবহার বন্ধে সেরে যায়।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার: মাতৃত্ব ও স্তন্যদানকারী মায়েদের উপযোগী
প্রতিনির্দেশনা: যে সকল রোগীদের অন্ত্রের সংকীর্ণতা বা প্রতিবন্ধকতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অন্ত্রের প্রদাহজনিত সমস্যা, মলদ্বারে প্রদাহ, অ্যাপেন্ডিসাইটিস। ১২ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে নির্দেশিত নয়।
অন্য ঔষুধের সাথে ক্রিয়া: দীর্ঘকাল ব্যবহারের পটাসিয়ামের স্বল্পতা হতে পারে যা কার্ডিয়াক গ্লাইকোসাইডের কার্যকারিতাকে বাড়িয়ে দিতে পারে এবং এন্টিএরিদমিক ঔষুধের কার্যকারিতাকে প্রভাবিত করে। থায়াজাইড ডাইরুটিক্স এবং করটিকোআড্রেনাল স্টেরয়েড এর সমব্যবহারে পটাসিয়ামের স্বল্পতা বৃদ্ধি পেতে পারে। প্রয়োজনে ইনসুলিন এর মাত্রা কমিয়ে পুনঃনির্ধারণ করা যেতে পারে।
মাত্রাধিক্য: মাত্রাধিক ব্যবহারে শরীরে ইলেক্ট্রোলাইট ও পানির ভারসাম্য ব্যাহত হতে পারে।
সরবরাহ: লেক্সাজেল প্লাস স্যাচেট: প্রতিটি বাক্সে রয়েছে ২০টি স্যাচেট।